ব্যাটিং কোচ হয়ে ফিরলেন আশরাফুল, রাজ্জাক টিম ডিরেক্টর

24 Live Newspaper

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ব্যর্থতা অবসানের লক্ষ্যে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বিশেষ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আশরাফুল

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। যদিও এর আগে ওয়ানডে সিরিজ জিতেছিল, কিন্তু কোনো ম্যাচেই ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি। এমন পরিস্থিতিতে দলের ব্যাটিং দুর্বলতা কাটাতে আশরাফুলের ওপর আস্থা রাখছে বোর্ড।

সোমবার অনুষ্ঠিত বিসিবির সাধারণ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুধু আশরাফুলই নন, এই সিরিজে দলের ব্যবস্থাপনায় আরও একটি পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক আব্দুর রাজ্জাককে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড সিরিজের জন্য এই নতুন কোচিং ও ম্যানেজমেন্ট কাঠামো দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।