হৃদয়ের সেঞ্চুরি, এগোচ্ছে বাংলাদেশ

হৃদয়ের সেঞ্চুরি, এগোচ্ছে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছে-তাই। চতুর্থ উইকেট জুটির পর রাবাদার জোড়া আঘাতে ফের একবার দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ শিবির । মনে হচ্ছিল দ্রুতই অলআউট হয়ে যাবে টাইগাররা। কিন্তু হৃদয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় লড়াই করছে টাইগাররা। এর মাঝেই টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন তাওহীদ হৃদয়। লিটনও রয়েছেন সেঞ্চুরির পথে। তাতেই এগোচ্ছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯৮ রান। এখন ব্যাট করছেন হৃদয় ও লিটন।

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফেরেন রবিন।

এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে শান্ত

এরপর দেখেশুনে খেলতে থাকেন হৃদয়-তানজিদ জুটি। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করছিলেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে আসে ৯৯ রান।

তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হতে দেননি রাবাদা। প্রোটিয়া পেসারের করা বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।

দ্রুত দুই উইকেট হারালে ফের দুঃচিন্তায় পড়ে বাংলাদেশ শিবির। তবে হৃদয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামলে সামনে এগোচ্ছে টাইগাররা। এর মাঝেই ফিফটির পর সেঞ্চুরিও তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। এদিকে শতকের পথে আছেন লিটনও।

Source: https://www.dhakapost.com/sports/498189

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here