৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন বিএনপির, নেতৃত্বে যারা

24 Live Newspaper

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির লোগা

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। পাশাপাশি বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন রুহুল কবির রিজভী। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে ইসমাইল জবিউল্লাহকে।

নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ৩৬ জন। তারা হলেন- অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন।

কমিটির অন্য সদস্যরা হলেন- হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম কাজল, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।