
যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ এবং কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলার জেরে বিশ্ববাজারে আবারো বেড়েছে তেলের দাম। বুধবার সকালের লেনদেনে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে।
ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনাও কোনো অগ্রগতি নেই। এর প্রভাব পড়েছে তেলের বাজারে। আজ বুধবার সকালের লেনদেনে দাম বেড়েছে এক শতাংশের বেশি।
ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ দশমিক ০৫ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭ দশমিক ০৫ ডলারে স্থির হয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা
Source: https://www.dailyamardesh.com/world/amdwmm0el0sw8








