সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

প্রকাশ :

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে প্রথম দিনে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

Source: https://bangla.thefinancialexpress.com.bd/national/suprim-korte-prthm-dine-varcuzali-177-mamla-nishptti

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here