বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিয়া) একটি প্রতিনিধিদল। 

সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

সাক্ষাতে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা,‘জুলাই চার্টার’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এছাড়াও দলটি বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ভূমিকার কথা জানিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের অবস্থান দৃঢ় এবং গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

Source: https://www.dhakapost.com/politics/446288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here