আর্জেন্টাইন তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ইন্টার মিলান

আর্জেন্টাইন তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ইন্টার মিলান

বড় ধাক্কা খেল ইন্টার মিলান। আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজের বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

ইন্টার জানিয়েছে, রোজ্জানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে মার্টিনেজের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে তার বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে টান ধরা পড়েছে। তবে চোটের তীব্রতা কিংবা মাঠের বাইরে কত দিন থাকতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ক্লাবটি।

মার্টিনেজের চোট ইন্টারের জন্য বড় উদ্বেগের কারণ। আক্রমণভাগে দলের অন্যতম প্রধান ভরসা তিনি। চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে তার অনুপস্থিতি দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

চোটের কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে মার্টিনেজকে, তা নিশ্চিত নয়। তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইন্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here