‘রাজনৈতিক পরিস্থিতি পক্ষে নেই বোঝায় আতঙ্কিত বিজেপি’

‘রাজনৈতিক পরিস্থিতি পক্ষে নেই বোঝায় আতঙ্কিত বিজেপি’

রাজনৈতিক পরিস্থিতি নিজেদের পক্ষে নেই এমনটি বুঝতে পারায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে ক্ষমতাসীন বিজেপি আতঙ্কিত বলে দাবি করেছেন ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর।

হার্ড নিউজের এডিটর সঞ্জয় সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, দিল্লিতে ককরোচ পার্টি কী করতে পারে এমন অজানা আতঙ্কে আতঙ্কিত বিজেপি।

তিনি বলেন, “বিষয়টি খুবই অবাক করার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই আতঙ্কিত যে বিক্ষোভকারীরা আসলে কী করতে পারে।”

“তারা ট্রেন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বিক্ষোভকারীরা বিক্ষোভস্থল যন্তরমন্তরে আসতে পারে এমন যে কোনো বাহন তারা বন্ধ করে দিয়েছে। সত্যিটা হলো বিজেপি ও কেন্দ্রীয় সরকার খুবই আতঙ্কিত যে এই আন্দোলন কোথায় গড়াবে।”

এ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরও বলেছেন, যারা বিক্ষোভে আসছেন তাদের কেউই চায় না মোদির বিজেপি আর সরকার চালাক। তিনি বলেন, “মোদি সরকার এ মুহূর্তে তাদের গ্রহণযোগ্যতা হারানো শুরু করেছে।”

“বিজেপি ভীত যে রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নেই এবং ক্ষমতায় ফিরে আসা তাদের জন্য অনেক কঠিন হবে।”- যোগ করেন তিনি।

ককরোচ জনতা পার্টি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়া ও বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে ভারত সরকার তাদের সেখানো জড়ো হতে দেয়নি। যন্তরমন্তর ও আশপাশে এত বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যে, যারাই আশপাশে গেছেন তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

আটক এসব বিক্ষোভকারীকে আটকে রাখার জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়।

এমন পরিস্থিতিকে ককরোচ পার্টি বিক্ষোভকারীদের প্রতি নির্দেশনা দিয়েছে, যেখানেই তাদের আটকে দেওয়া হবে সেই স্থানকেই যেন তারা যন্তরমন্তর পরিণত করে বিক্ষোভ চালিয়ে নেন।

সূত্র: আলজাজিরা

Source: https://www.dhakapost.com/international/489394

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here