
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এ অর্জন বাংলাদেশের জন্য জাতীয় গৌরবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছে।
প্রধান উপদেষ্টা আরো বলেন, এই সাফল্য আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সংহতি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকা ও অবদানেরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
বার্তায় তিনি বলেন, অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।
ড. খলিলুর রহমানের দায়িত্বকাল মর্যাদাপূর্ণ, সফল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রফেসর ইউনূস তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
Source: https://www.dailyamardesh.com/national/amdxgxspua1ia








