
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে। এ জন্য আমেরিকান নাগরিকদের তৎক্ষণাৎ ওইসব দেশের বাইরে চলে যাওয়ার জন্য প্রাপ্ত বাণিজ্যিক যাতায়াত ব্যবহার করে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে যোগাযোগ করার ফোন নম্বর দেয়া হয়েছে। বলা হয়েছে, যেসব আমেরিকান নাগরিকদের বাণিজ্যিক মাধ্যমে প্রস্থান করতে মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন, তারা যেন দিনরাত কল করতে পারেন এ জন্য দুটি নম্বর দেয়া হয়েছে।
নম্বর দুটি হলো- বিদেশ থেকে: +১-২০২-৫০১-৪৪৪৪। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে: +১-৮৮৮-৪০৭-৪৭৪৭। সর্বশেষ নিরাপত্তা তথ্য পেতে এবং নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের আপডেট পেতে step.state.gov-এ নিবন্ধন করতে বলা হয়েছে।
Source: https://www.mzamin.com/article/3758/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8








