৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্টাফ রিপোর্টার

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

হাতপাখা না থাকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। ২০ জানুয়ারির পর এই ঘোষণা দেওয়া হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো- ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।

গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Source: https://www.dailyamardesh.com/politics/islami-andolan/amdhbskabaoxt