নয়া দিগন্ত অনলাইন

কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়েছে। রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণ করার মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।
শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছিল।
এদিকে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।










Investigations should focus on who started the fires, the immediate suspects being AL goons, supporters, etc. The authorities should also ensure that there are no AL supporters in the Biman Committee (one never knows).