কাদের-সাদ্দামসহ সাত আসামির রায় আগামী সপ্তাহে হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা এক মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলায় যুক্তিতর্ক আগেই শেষ হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন মামলাটি রায়ের জন্য থাকবে বলে আশা করছেন তিনি।

এ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই পলাতক।

মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা ও নির্যাতনের আদেশ, উসকানি, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

গত ১৭ আগস্ট থেকে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/bd5b5tg3i3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here