Bangla Insider
০৩ জুন, ২০২৩
সুশীলদের গৃহদাহ: তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে ইঁদুর দৌড়
তত্ত্বাবধায়ক সরকারের খবর নেই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি অর্জিত হবে কি হবে না- সেটি এখন পর্যন্ত মীমাংসিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ এখন পর্যন্ত সমর্থন করেনি এবং ভবিষ্যতে করবে- এমন কোনো ইঙ্গিতও নেই। কিন্তু সুশীলদের মধ্যে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন- তা নিয়ে দৌড়ঝাপ শুরু হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ফলে ‘বাংলাদেশে অভাবনীয় কিছু ঘটবে’ এবং শেষ পর্যন্ত সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তণ করতে বাধ্য হবে। বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে- এমন আশায় বুক বেধে আছেন বাংলাদেশের সুশীল সমাজের একাধিক প্রতিনিধিরা।
তবে আশায় বুক বেধে তারা বসে নেই। বরং তত্ত্বাবধায়ক সরকার কে হবেন- এ নিয়ে তাদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়। তারা মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দূতাবাসে নিজেদের যোগ্যতা জাহির করছেন- তারা তত্ত্বাবধায়ক সরকার হলে কিভাবে সবকিছু করবেন- সে ব্যাপারে নানা রকম কথাবার্তাও বলছেন।
তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হতে চান?- এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনুসন্ধানে দেখা গেছে, বেশ কয়েকজন ব্যক্তি কূটনৈতিকদের কাছে তাদের অভিপ্রায়ের কথা জানিয়েছেন।
দুই. ড. দেবপ্রিয় ভট্টাচার্য: দ্বিতীয় আত্মপ্রচারক ব্যক্তিটি হলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনিও বিভিন্ন দুতাবাসে নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন। তত্ত্বাবধায়ক সরকার হলে তিনি কি কি করবেন, বিশেষ করে বর্তমান অর্থনৈতিক সঙ্কটের মুখে একজন অর্থনীতিবিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া কেন যৌক্তিক- এটি নিয়ে তিনি নানামুখী আলাপ-আলোচনা এবং যুক্তি প্রদর্শন করছেন।
চার. আব্দুল ওয়াহহাব মিঞা: আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে আগ্রহী। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, আব্দুল ওয়াহহাব মিঞার ব্যাপারে বিএনপির আগ্রহ রয়েছে। বিএনপির একটি মহল তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আব্দুল ওয়াহহাব মিঞা তাদেরকে এক ধরনের মৌন সম্মতি দিয়েছেন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত যদি এরকম একটি সরকার ব্যবস্থা গৃহীত হয়, সেক্ষেত্রে তিনি আপত্তি করবেন না।









